সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইমরানকে খুন করতে চেয়েছিলেন রেহাম!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৫

2015_11_05_18_41_56_Xs9MerMDuKhsdQ0R9hC9e8Q1r5rR2D_original

ডেস্ক রিপোর্টঃ

মাত্র ১০ মাসের সংসার। এরই মাঝে তারা সাবেক হয়ে গেলেন। ইমরান খান আর রেহাম খান। পাকিস্তানের সেলিব্রিটি এই জুটির ভাঙন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। ইমরান-রেহামের বিবাহবিচ্ছেদের পর থেকেই একে একে ভেসে আসছে নানান গুঞ্জন, নানান খবর। নতুন করে খবর হলো, সদ্য সাবেক হওয়া স্ত্রী রেহামের পক্ষ থেকে না কি প্রাণ নাশের সংশয়ে ছিলেন ইমরান খান!

ভারতের টাইমস অব ইন্ডিয়া খবর পরিবেশন করে বলেছে, সাব্কে স্ত্রী রেহামের কাছ থেকে ইমরান খানের প্রাণ সংশয় ছিল? রেহাম খাবারে বিষ মিশিয়ে ইমরানকে হত্যার ছক কষছিলেন? সে জন্যই কি ইমরান বিচ্ছেদের সিদ্ধান্ত নেন! আরিফ নিজামি নামে পাকিস্তানের এক সাংবাদিক ইমরান-রেহামের বিচ্ছেদের পিছনে এই তথ্যই দিয়েছেন।

শহিদ মাসুম নামে ইমরান খানের ঘনিষ্ঠ আরেক সাংবাদিক জানান, একবার খাবার খেয়ে ইমরান না কি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। এতটাই যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পরে জানা গেছে, তিনি যে লাড্ডু খেয়েছিলেন তাতে না কি বিষ পাওয়া গিয়েছে।

আরিফ নিজামি পাকিস্তানের নিউজ২৪ চ্যানেলকে বলেন, ‘গোয়েন্দা সংস্থার সদস্যরা ইমরান খানের বন্ধুদের মাধ্যমেই জানতে পারেন যে, রেহাদের চিন্তা-ভাবনা সঠিক নয়। ইমরান এ কারণে তার কাছ থেকে বিষ প্রয়োগের আশঙ্কা করতেন সব সময়। যাদে করে ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফে ভাঙন তৈরী হয় এবং সম্মান হানি হয়।’

ওই সাংবাদিক আরও জানান, রেহামের সঙ্গে বিয়ের পর থেকেই ইমরানের জীবনে অশান্তির ঝড় বইতে শুরু করে। এমনকী ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিষয়েও তিনি নাক গলাতেন। সে কারণেও তাদের মধ্যে ঝামেলা শুরু হয়।

আরিফ নিজামির দেয়া তথ্যও একেবারে ফেলে দেয়ার মত নয়। কারণ, ইতিমধ্যেই ইমরান-রেহাম সম্পর্কে ‘স্কুপ’ পরিবেশনকারী হিসেবে বেশ নাম কুড়িয়ে নিয়েছেন। গত জানুয়ারিতে ইমরান-রেহামের বিয়ের আগেই ২০১৪ সালের ডিসেম্বরেই প্রথম এ দু’জনের বিয়ের ইঙ্গিত সবার আগে দিয়েছিলেন আরিফ নিজামি। শুধু তাই নয়, ৩০ অক্টোবর যখন এই জুটির বিবাহ বিচ্ছেদ হয়, তার আগেই সেপ্টেম্বরে এ সম্পর্কে সবার আগে খবর প্রকাশ করেছিলেন তিনি।

আরিফ নিজামি জানান, ‘শেষ পর্যন্ত দু’জনের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, যেটাকে বলা যায় পয়েন্ট অব নো রিটার্ন- টাইপের কিছু। গত ৩০ অক্টোবর দু’জনের বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসার দু’দিন আগেও উভয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল। শেষ পর্যন্ত রেহাম খান যখন লন্ডনে একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ইমরান তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। যাতে তিনি ওই অবস্থায় খুব হতাশ হয়ে পড়েন।

এখানেই শেষ নয়, ওই সাংবাদিক আরও জানান, আগের পক্ষের স্বামীর উপরেও না কি রেহাম নির্যাতন চালাতেন। তাই রেহামকে বিয়ের আগে ইমরানকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু রেহামের প্রেমে অন্ধ ইমরান কোনও কথাতেই কান দেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি