শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিজের মৃত্যু সংবাদ শুনে হাসলেন শোয়ার্জনেগার!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৫

2015_11_05_03_45_16_jXLuXyuurMheKd6mcXVFVX8DWK8zTk_original

ডেস্ক রিপোর্টঃ

‘হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ‌‘কমান্ডো’ খ্যাত আর্নল্ড শোয়ের্জনেগার আর নেই’ নিজের এমন মৃত্যু সংবাদে হেসে খুন শোয়ার্জনেগার স্বয়ং!

জানা গেছে, ক’দিন আগে অনলাইন দুটি সংবাদ মাধ্যমের ‘ফেক নিউজ’-এ শোয়ের্জনেগারের মৃত্যু সংবাদ ছেপে বিশ্বকে চমকে দেয়। কোনো গুরত্বপূর্ণ সংবাদ মাধ্যমে না ছাপা হলেও দ্রুতই ‌‘শোয়ার্জনেগার’-এর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে ভাইরাল হয়। এরপর শোয়ার্জনেগার নিজে যখন একটি টিভি শো’তে অংশ নেন, তখন তাকে অনলাইন পত্রিকায় ‘হার্ট অ্যাটাকে শোয়ার্জনেগারের মৃত্যু’ খবরটি সম্পর্কে তাকে জিঞ্জেস করা মাত্রই হেসে উঠেন কিংবদিন্ত এই অভিনেতা।

উল্লেখ্য, হলিউডের মহা তারকা আর্নল্ড শোয়ের্জনেগার হার্কিউলিস ইন নিউ ইয়র্ক নামের একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে ১৯৬৯ সালে অভিনয় জগতে পা রাখেন। এরপর গত ছয় দশক ধরেই তিনি বাণিজ্যসফল ছবি উপহার দিয়ে আসছেন। এরমধ্যে টার্মিনেটর সিরিজ, দ্য এক্সপেন্ডেবল সিরিজ, কমান্ডো, বেটম্যান এন্ড রবিন, প্রিডেটর, লাস্ট অ্যাকশন হিরো, জুনিয়র দ্য লাস্ট স্ট্যান্ড বিশ্বজুড়ে তুমুল জনিপ্রয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম। সম্প্রতি ‘রোবট ২’ নামের তামিল ছবিতে অভিনয়ের জন্যও প্রথমবার চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি