ইয়াসির শাহ ও শোয়েব মালিকের বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে ১২৭ রানের দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। এর ফলে তিন টেস্ট সিরিজে পাকিস্তান ২-০ ব্যবধানে জয়ী হলো। শেষ টেস্টের পঞ্চম দিনে জোড়া স্পিন আক্রমনে ইংল্যান্ড মাত্র ১৫৬ রানে অল আউট হয়ে যায়।
২৮৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে মঈন আলি ও ইয়ান বেলকে হারিয়ে ইংলিশরা চতুর্থ দিন শেষ করে ৪৬ রানে। শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৩৮ রান, আর পাকিস্তানের ৮ উইকেট। এই আট উইকেট নিয়ে মাটি কামড়ে পড়ে থাকলে হয়তো শেষ টেস্টেও ড্রয়ের স্বাদ পেতে পারত ইংলিশরা। কিন্তু দুই স্পিনারের ঘূর্ণিতে পড়ে শেষপর্যন্ত হারের স্বাদ পেতে হয়েছে তাদের।
এ ছাড়া ইংলিশদের হয়ে স্টুয়ার্ট ব্রড ২০ রান করে ইয়াসিরের শিকার হন। ব্যক্তিগত ৬৩ রান করে মালিকের বলে স্টাম্পিং হয়ে মাঠ ছাড়েন কুক। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। এরপর ৬০.৩ ওভারে সময় সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে এই টেস্টে ১২৭ রানের দারুণ জয় পায় পাকিস্তান।
আর এই জয় দিয়ে র্যা ঙ্কিংয়ের দুইয়ে উঠে গেল পাকিস্তান। ২০০৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে র্যা ঙ্কিং শুরুর পর পাকিস্তান কখনোই এক নম্বরে উঠতে পারেনি। দুই-ই তাদের সর্বোচ্চ অর্জন। এক দশকের অপেক্ষা শেষে সেই শীর্ষে আবার পাকিস্তান।

























































