শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশগ্রহণই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হওয়ার আগাম বার্তা – কুমিল্লা জেলা প্রশাসক


বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশগ্রহণই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হওয়ার আগাম বার্তা – কুমিল্লা জেলা প্রশাসক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৫

comilla dc

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লাকে বিভাগ করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন বিভাগ বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহলে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল নিয়ে সাংবাদিক সম্মেলনে স্বাগত বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল এ কথা বলেন।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেছেন, কুমিল্লা বিভাগের সাথে ফেনী, নোয়াখালী ও লক্ষèীপুর জেলা আসতে চায় না। এ নিয়ে একটু সমস্যা হচ্ছে। তারপরেও কুমিল্লা বিভাগ হবে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশগ্রহণই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হওয়ার প্রমাণ। এটি একটি আগাম বার্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি