সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তামিমের নতুন সঙ্গী লিটন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৫

2015_11_07_13_32_41_VdGfwQmqIij8TbrdJKrM5ThMGvwUwi_original

স্পোর্টস করেসপন্ডেন্ট:

সৌম্য সরকারের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তামিম ইকবালের সঙ্গে নতুন ওপেনার হিসেবে ব্যাট করতে নামেন লিটন কুমার দাস। গত এক বছরে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে পরিবর্তন হলো মোট চারবার। ওয়ানডে বিশ্বাকাপে তামিমের সঙ্গে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে খেলেছিলেন এনামুল হক বিজয়।

তবে এনামুলের ইনজুরিতে কপাল খুলেছিল ইমরুল কায়েসের। তাই বিশ্বকাপের শেষ কয়েকটি ম্যাচে তামিমের সঙ্গী হয়েছিলেন ইমরুল। কিন্তু এই বাঁহাতি ওপেনার ভালো পারফর্ম করতে না পারায়, ওয়ানডে দলে জায়গা হারান তিনি।

আর এনামুল হক বিজয়ের ইনজুরির কারণে ঘরের মাঠে গত তিনটি সিরিজে (পাকিস্তান,ভারত ও দক্ষিণ আফ্রিকা) তামিমের সঙ্গী ইনিংসের গোড়াপত্তন করতে নেছিলেন সৌম্য সরকার।

সৌম্য এবং তামিমের উদ্বোধনী জুটিটা বেশ সফল ছিল। সেই সুবাদে গত তিনটি ওয়ানডে সিরিজও জিতেছিল মাশরাফির বাংলাদেশ দল। এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের ১৪ সদস্যের দলেও ছিলেন সৌম্য সরকার। কিন্তু অনুশীলনের সময় বাম পাঁজরের ইনজুরির কারণে ঠিকমতো ব্যাটিং করতে পারছিলেন না। শেষ পর্যন্ত এই ইনজুরিই সৌম্য সরকারের জিম্বাবুয়ে সিরিজ শেষ করে দিয়েছে।

তাই জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওযানডে ম্যাচে তামিমের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন লিটন কুমার দাস। যদিও ওপেনার হিসেবে মাঠে নেমে লিটন সুবিধা করে উঠতে পারেনি। মাত্র ৬ বল মোকবালে কওে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন শূন্য রানে।  ফলে তামিম-লিটনের উদ্বোধনী জুটিটা ঔজ্জ্বল্য ছড়াতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

সৌম্যর ইনজুরির কারণে দলে নেয়া হয়েছিল ইমরুল কায়েসকে। কিন্তু তাকে একাদশে না নিয়ে একটা চমকই সৃষ্টি করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট; কিন্তু লিটন দাসের নিজের ভূলেই সেই চমকটা আর কাজে লাগলো না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি