ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার খাটঘর এলাকা থেকে জন প্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব আব্দুল্লাহ হাক্কানির ব্যক্তিগত প্রাইভেটকার থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।
এ ঘটনায় চালক মোঃ বাশারকে আটক করা হয়েছে। গাড়িতে বসা আরো একজন পালিয়ে গেছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।
আটক হওয়া মোঃ বাশার (৩২) বি-বাড়িয়া জেলার আখাউড়ার নোয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। আর পালিয়ে যাওয়া গাড়ির যাত্রী বাহার কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার তল্লাশি চালিয়ে মাদক আটক করা হয়। চালক ও গাড়ি দুটিই আটক করা হয়েছে।


















































