শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সিনিয়র সহকারি সচিবের গাড়ি থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, চালক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৫

Chandina fencidil news pic 1

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার খাটঘর এলাকা থেকে জন প্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব আব্দুল্লাহ হাক্কানির  ব্যক্তিগত প্রাইভেটকার থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।

এ ঘটনায় চালক মোঃ বাশারকে আটক করা হয়েছে। গাড়িতে বসা আরো একজন পালিয়ে গেছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া মোঃ বাশার (৩২) বি-বাড়িয়া জেলার  আখাউড়ার  নোয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।  আর পালিয়ে যাওয়া গাড়ির যাত্রী বাহার কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার তল্লাশি চালিয়ে মাদক আটক করা হয়। চালক ও গাড়ি দুটিই আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি