ইমতিয়াজ আহমেদ জিতুঃ
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সহযোগিতা করতে চান ইংল্যান্ডের খ্যাত নামা ব্যাটসম্যান নেইল ফেয়ার ব্রাদার।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল কুমিল্লা টাউনহলে সাংবাদিক সম্মেলনে বিষয়টির সত্যতার স্বীকার করেছেন।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, ইংল্যান্ডের বিখ্যাত ব্যাটসম্যান নেইল ফেয়ার ব্রাদার লন্ডন থেকে আজ (৬ নভেম্বর) বিকেলে আমাকে ফোন করে বলেছে, আপনি টিম রেখেছেন শুনেছি। আমি আপনাকে কোন সহযোগিতা করতে পারি কি না ? আমি নেইল ফেয়ার ব্রাদারকে ধন্যবাদ জানিয়ে বলেছি , অবশ্যই কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আনার সহযোগিতা লাগবে।
উল্লেখ্য যে, মিডল অর্ডারের বা-হাতি ব্যাটসম্যান নেইল ফেয়ার ব্রাদার ৯০ দশকে ইংল্যান্ডের খ্যাতনামা ব্যাটসম্যান ছিলেন। ৯২ বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের সফল ব্যাটসম্যান ছিলেন। বিশ্বকাপ ফাইনালেও তিনি ৬২ রান করেছিলেন।
বিশ্বকাপের পরের বছরে তিনি লোটাস কামালের আমন্ত্রনে জাতীয় ক্রিকেট লীগে আবাহনী ক্রীড়া চক্রের পক্ষে খেলতে ঢাকায় আসেন। ওই সময় ওয়াসিম আকরামও আবাহনীর পক্ষে লীগে অংশ নেন।


























































