মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৫

image_280877.taraq-rahman-2-400x266

স্টাফ রিপোর্টার ঃ

রাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা ও অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এই পরোয়ানা জারি করেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা বাংলাদেশ দন্ডবিধির ১২৩ (ক) ধারায় ঢাকা সিএমএম আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সরকারের অনুমতি নিয়ে প্রতিবেদন দাখিল করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক মামলাটি দায়ের করেন।

মামলায় তারেক রহমানের রাষ্ট্রদ্রোহের অপরাধ সম্পর্কে বলা হয়, “সম্প্রতি তারেক রহমান কর্তৃক লিখিত একটি বই এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি হিসেবে উল্লেখ করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

এছাড়া তিনি গত ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলে একটি অনুষ্ঠানে বলেছেন, “শেখ মুজিব বঙ্গবন্ধু নয়, তিনি ছিলেন পাক বন্ধু। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের নাগরিক। এছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন না বরং তিনি ছিলেন হত্যাকারী।”

বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্থপতি ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে সর্বজনস্বীকৃত থাকার পরও তারেক রহমানের ওই সকল বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমের বিরুদ্ধে চক্রান্ত বলে বাদী উল্লেখ করেন। যা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বলেও বাদী উল্লেখ করেন।

তারেক রহমান উক্ত মামলায় বিচারে অভিযুক্ত হলে তিনি ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ডে দন্ডিত হতে পারেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি