শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে বিদ্যুৎ শ্রমিকের আত্নহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৫

img-single_19367Aa
স্টাফ করেসপন্ডেন্টঃ
কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় বিদ্যুৎ সাব স্টেশনে ( পিডিবি) গলায় গামছা পেছিয়ে রমিজ উদ্দিন (৫০) নামের এক বিদ্যুৎ শ্রমিক আতœহত্যা করেছে । রোববার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১ টায় পিডিবি অফিসের চ্যানেল বোর্ডের সাথে গামছা পেছিয়ে রমিজ উদ্দিন আতœহত্যা করে। নিহত রমিজ উদ্দিনের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তিনি নগরীর রেইসকোর্স এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি কালিয়াজুড়ি পিডিবি অফিসে সুইচ বোর্ড এটেন্ডেন্টস হিসেবে কর্মরত ছিলেন । কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি