শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার আদালতে পুলিশের এসআই মজনুসহ ৩ জনের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৫

51089_274

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মজনু মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে কুমিল্লার দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ডুলিপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবুল কাসেম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন কোতয়ালী থানার উপ-পরিদর্শক ( এসআই) মোঃ মজনু মিয়া, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা সাজ্জাদ ও খোকন ।

সদর দক্ষিণ উপজেলার ডুলিপাড়া এলাকায় অবস্থিত মনির হোটেল হতে ব্যবসায়ী মো: আবুল কাশেম ভূইয়াকে আটক করে নগদ টাকা, মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগে এসআই মজনুসহ ৩ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়।

আদালতে দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কোতয়ালী থানার এসআই মজনু মিয়া গত ৬ নভেম্বর রাত ৮টায় ব্যবসায়ী সদর দক্ষিণ থানার ডুলিপাড়া এলাকার মনির হোটেলে নাস্তা করার সময় ব্যবসায়ী মো: আবুল কাশেম ভূইয়াকে ডেকে রাস্তায় নিয়ে আসে এবং হ্যান্ডকাফ পরিয়ে হত্যা মামলায় গ্রেফতার করে কোর্টে চালান দেয়ার ভীতি প্রর্দশন করে।
সে সময় এসআই মজনুর সাথে একাধিক মামলার আসামী কথিত পুলিশ সোর্স গরু চোর সাজ্জাদ ও খোকন উপস্থিত থেকে কাশেমের দেহ তল্লাশী করে ১টি স্যামসাং মোবাইল সেট যার মূল্য আনুমানিক ১৭ হাজার ৫ শত টাকা, মানিব্যাগে রক্ষিত ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মারধর করে। পরে তার বাড়িতে খবর দিয়ে আরো ৩০ হাজার টাকা আদায় করে।

এ ব্যাপারে ব্যবসায়ী কাশেম বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্র্যাট মোনতাসির মাহমুদ বাদীর জবানবন্দী গ্রহন করে দীর্ঘ শুনানী শেষে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সদর দক্ষিণ থানা এলাকায় কোতয়ালী থানার পুলিশ কিভাবে অভিযান চালায় ? নিয়মানুযায়ী যেকোন থানা এলাকায় অন্য কোন থানার পুলিশ অভিযান পরিচালনা করলে ওই থানার পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করতে হয়। এ নিয়ম ভাঙ্গার বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট এম এ কাদের, এডভোকেট মো: সেলিম মিয়া ও এডভোকেট ওমর শরীফ প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি