শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে ফিরেছেন মুনতাকিম আশরাফ টিটু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৫

Chandina news pic titu
মো. শরীফ আহমেদ খান জুয়েল।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেদারল্যান্ড সফর সঙ্গী মুনতাকিম আশরাফ টিটু চার দিনের নেদারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন। নেদারল্যান্ডে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি একটি বিজনেস সেমিনারে তিনি অংশগ্রহন সহ ব্যাবসায়িদের বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। মুনতাকিম আশরাফ টিটু গত ৮ অক্টোবর বিকাল ৪.৩৬ মিনিটে হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমান বন্দরে এমিরাট এয়ারলাইন্স এর একটি বিমানে অবতরন করেন। মুনতাকিম আশরাফ টিটু কুমিল্লা-৭ চান্দিনার সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি তনয়। মুনতাকিম আশরাফ টিটু ব্যাবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ডাইরেক্টর ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং চান্দিনা ফার্মল্যান্ড এন্ড কোল্ডস্টোরেজ এর ব্যবস্থাপনা পরিচালক।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর (মঙ্গলবার) সকালে নেদারল্যান্ডে’র উদ্দেশে হেগে শহরের একটি বিজনেস সেমিনারে অংশগ্রহনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি ঢাকা ছাড়েন। ইতিপূর্বে ও তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে বিভিন্ন দেশ সফর করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি