বিনোদন প্রতিবেদক : অতিথি আছে, নেই আতিথ্যকর্তা। কেউ কেউ এসেছেন ভৈরব থেকে। তাদের হাতে হাতে ছবি দেখার টিকিটের মুড়ি আছে। তারা এফডিসি চত্বরে কিভাবে ডুকেছেন সেটা এফডিসির নিরাপত্তাকর্মীরাই ভালো বলতে পারবেন।
জানা গেলো, শাকিব খান ঘোষণা দিয়েছিলেন, চাষী নজরুল ইসলাম স্মরণে এবং তার অন্তরঙ্গ ছবি নিয়ে এফডিসি চত্বরে একটি অনুষ্ঠান করবেন। অনলাইন এবং পত্র-পত্রিকায় এই সংবাদটি পরিবেশিত হয়েছে। তাতে বলা ছিল চিত্রতারকারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যারা অন্তরঙ্গ দেখেছেন তারা টিকিটের মুড়ি নিয়ে এলে এফডিসিতে প্রবেশ করতে পারবেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। দুপুরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য থাকবে লাঞ্চের ব্যবস্থাও। শুধু দর্শক নয়, অনুষ্ঠান কভারেজের জন্য এফডিসিতে ফটোসাংবাদিকরাও জড়ো হয়েছেন। কিন্তু কোথায় শাকিব খান, কোথায় অনুষ্ঠান সেটা কেউ বলতে পারেন না। নিরাপত্তাকর্মীরা জানালেন, এফডিসি প্রশাসন থেকে এমন কোনো অনুষ্ঠানের আদেশও তারা পাননি। এফডিসি কেপিআই এরিয়া। সেখানে অনুমতি ছাড়া প্রাইভেট কোনো অনুষ্ঠানের সুযোগ নেই। শিল্পী সমিতিও এ ধরনের কোনো অনুষ্ঠানের খবর জানেন না। অন্তত দুপুর ১টা পর্যন্ত কেউ কিছু বলতে পারেনি


























































