সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ফখরুলের জামিন-সংক্রান্ত হাইকোর্টের আদেশ ১৬ নভেম্বর ।


ফখরুলের জামিন-সংক্রান্ত হাইকোর্টের আদেশ ১৬ নভেম্বর ।


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১১.২০১৫

5222e402b5603-fakrul3

নিজস্ব প্রতিবেদক:

পল্টন ও মতিঝিল থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইকোর্টে জামিন আবেদন-সংক্রান্ত আদেশের দিন ১৬ নভেম্বর ধার্য করেছেন আদালত।
আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলের জামিন আবেদনে শুনানি শেষে এ দিন ধার্য করেন।
মির্জা ফখরুলের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আজ মির্জা ফখরুলের জামিন আবেদন-সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। ১৬ নভেম্বর আদালত এ ব্যাপারে আদেশ দেবেন।
গত ৩ নভেম্বর নাশকতার অভিযোগে করা এই তিন মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি হয়। কিন্তু আদালত তাঁর জামিনের মেয়াদ বাড়াননি। এতে তিনি আজ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।

১৩ জুলাই শারীরিক অবস্থা বিবেচনা করে মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে দুই দফায় তাঁর জামিনের মেয়াদ বাড়ান আদালত।

চলতি বছরের শুরুতে ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলা ছয়টি ও মতিঝিল থানার একটি। সব মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

১৪ জুলাই তিনি জামিনে মুক্তি পান। এরপর তিনি চিকিৎসার জন্য বিদেশে যান। দেশে ফেরেন সেপ্টেম্বরে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি