স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে কুসিক কাউন্সিলর ও জামায়াত নেতা কাজী গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে নগরীর ভাটপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া কাজী গোলাম কিবরিয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি মহানগর জামায়াত নেতা ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

















































