বুধবার,২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় কার্ভাডভ্যান ও লরির সংঘর্ষে নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৫

sorok-durghotona-700x336

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় শনিবার (১৪ নভেম্বর) সকাল ৫টার দিকে কার্ভাডভ্যান ও লরির সংঘর্ষে লরির হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় লরির চালক আহত হয়েছে বলে জানা গেছে।
সদর দক্ষিণ থানার এএসআই নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৫টায় সদর দণি উপজেলার সুয়াগাজী এলাকায় ঢাকামুখী একটি লরিকে একইদিকমুখী একটি কার্ভাডভ্যান পিছন দিক থেকে ধাক্কা দিলে লরির হেলপার (৩০) রাস্তায় ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। এ ঘটনায় লরির চালক আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
নিহত হেলপারের লাশ এবং দুঘর্টনাকবলিত গাড়ি দুটি ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি