শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুসিক কাউন্সিলর কিবরিয়া গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৫

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে  কুসিক কাউন্সিলর ও জামায়াত নেতা কাজী গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে নগরীর ভাটপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া কাজী গোলাম কিবরিয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি মহানগর জামায়াত নেতা ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি