শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপিএল আয়োজনে সুবর্ণা মুস্তাফা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৫

Suborna_Mustafa_BG_773647711

বিনোদন ডেস্ক:

২২ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের নতুন আসর। প্রতিটি ম্যাচ শুরুর আগে, ইনিংস বিরতি এবং ম্যাচ শেষ হওয়ার পর খেলা নিয়ে কথা বলবেন, আলোচনা ও বিশ্লেষণ করবেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তাকে পাওয়া যাবে বিপিএল টুর্নামেন্টের অফিসিয়াল রেডিও পার্টনার রেডিও ভূমিতে।

বিপিএলকে ঘিরে সারাদেশের মানুষের উন্মাদনাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে রেডিও ভূমি সুবর্ণাকে নিয়ে ব্যতিক্রম ধারাভাষ্যের আয়োজন করেছে। খেলার উম্মাদনা বাড়াতে তার সঙ্গে আরও থাকবেন আরজে মাহফুজ, শামসুল, বোরহান, অমিতাভ, সামি, কামরুজ্জামান, তামান্না প্রমুখ।

জানা গেছে, যখন যে অঞ্চল খেলবে তখন সে অঞ্চলের ভাষায় কিছু সময় ধারাভাষ্য দেওয়া হবে। এ ছাড়া বিপিএল টুর্ণামেন্টের আপডেট নিয়ে প্রতিদিন রাত সাড়ে ১০টায় রেডিও ভূমি ‘বিপিএল এক্সপ্রেস’ নামে আরেকটি অনুষ্ঠান প্রচার করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি