শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় গ্যাস চুরির অভিযোগে বিএনপি কেন্দ্রিয় নেতার সিএনজি ষ্টেশনের সংযোগ বিচ্ছিন্ন


কুমিল্লায় গ্যাস চুরির অভিযোগে বিএনপি কেন্দ্রিয় নেতার সিএনজি ষ্টেশনের সংযোগ বিচ্ছিন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৫

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

ব্যাপক গ্যাস চুরি ও অনিয়মের অভিযোগে কুমিল্লায় বিএনপি কেন্দ্রিয় নেতা সাবেক হুইপ মনিরুল হক চৌধুরীর সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজীতে অবস্থিত ঈশা গার্ডেন নামে ওই সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাখরাবাদ গ্যাস অফিসের ভিজিলেন্স টিমের ম্যানেজার জাহিদুর রেজার নেতৃত্বে গ্যাস কর্মীরা এই সিএনজি ফিলিং ষ্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

বাখরাবাদ গ্যাস অফিসের ভিজিলেন্স টিমের ম্যানেজার জাহিদুর রেজা জানান, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও হুইপ মনিরুল হক চৌধুরীর মালিকানাধীন ও ব্যবস্থাপনায় এই সিএনজি ফিলিং স্টেশনটি চলছে বলে তারা জানান।

তিনি আরো জানান, দীর্ঘ দিন ধরে ওই সিএনজি পাম্পটিতে গ্যাস চুরি ও মিটারে দুর্নীতি চলছিল বলে খবর পেয়ে বাখরাবাদ গ্যাস অফিসের ভিজিলেন্স টিম দুপুরে ওই ফিলিং স্টেশনে গিয়ে চুরির অভিযোগের বিষয়টি প্রমাণ পেয়ে মিটারের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন।

এ বিষয়ে আইনি পদক্ষেপও নেয়া হবে বলে জানান ভিজিল্যান্স টিমের কর্মকর্তা।

এ ব্যাপরে ঈশা গার্ডেনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি