শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় দাউদকান্দিতে আলোচনা সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৫

DSC07998

ডেস্ক রিপোর্টঃ

১৫ নভেম্বর  রবিবার সকাল ১০টায় জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব:) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের সময়ে দাউদকান্দির ৯৫ ভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। আর কিছু দিনের মধ্যে দাউদকান্দির প্রতিটি ঘরে বিদ্যুৎ পেীঁছে যাবে। তিনি দাউদকান্দিতে বর্তমান সরকারের আমলে সংঘটিত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে বলেন, দাউদকান্দির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে এবং মালিগাও এ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করা হয়েছে। ব্যক্তিগত ফান্ড থেকে ২৬ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক ঈদগাহ গেইট ও মুক্তিযুদ্ধ স্তম্ভ নির্মান করা হয়েছে। সরকারের প্রতিটি উপজেলায় ষ্টেডিয়াম নির্মান করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন তাঁর নিজস্ব ১২ বিঘা দানকৃত জমিতে ষ্টেডিয়াম নির্মান শুরু হয়েছে। তিনি তাঁর ব্যক্তিগত ফান্ড দিয়ে শিশু পার্ক নির্মানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ননা দিয়ে বলেন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে যে উন্নয়ন কার্যক্রম চলছে গত ৩০ বছরেও এধরনের উন্নয়ন দেখা যায়নি।
জনাব এ. কে. এম মামুনর রশিদ (উপসচিব), উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মীর হোসেন আহসানুল কবীর, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ. এইচ. এম মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), দাউদকান্দি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেগম জেবুন নেছা, সভানেত্রী, মহিলা আওয়ামীলীগ, দাউদকান্দি, মো: খোরশেদ আলম, কমান্ডার, মুক্তিযুদ্ধা সংসদ, দাউদকান্দি ও এডভোকেট আহসান হাবীব চৌধুরী, সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, দাউদকান্দি। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ মনির হোসেন, সহকারী তথ্য অফিসার, কুমিল্লা। আলোচনার সভার পূর্বে সংগীতানুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি