তানভীর দিপুঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ গ্রামে ঘুষির আঘাতে কমল নন্দী সাহা (৪৫) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত পান ব্যবসায়ী কমল চন্দ্র সাহা (৪৫) উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ গ্রামের রবীন্দ্র চন্দ্র সাহার ছেলে। ঘাতক বিজয় চন্দ্র সাহা একই গ্রামের মৃত: চিন্তাহরন সাহার বাসিন্দা এবং তারা একে অপরের চাচাতো ভাই।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কমল নন্দী সাহা ও বিজয় সাহা একে অপরের পরিচিত। তুচ্ছ একটা ঘটনা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। বিজয় সাহা ব্যবসায়ী কমল নন্দী সাহাকে ঘুষি মারে। পরে স্থানীয়রা ঝগড়া মিটমাট করে দেয়।
এরপর কমল নন্দী সাহা এলাকার একটি চা-দোকানে এসে বসার কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে বিজয় সাহাসহ স্থানীয়রা তাকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কমল নন্দী সাহার মৃত্যুর পর বিজয় সাহা পালিয়ে গেছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে আমরা আইনত ব্যবস্থা নিবো।



















































