বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাক্ষাত শেষে নিশ্চুপ সাকা পরিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৫

 

2015_10_05_18_25_39_Qv93YAEo4cgAyyzilC59TLIVQYGzQw_original-400x256 2015_11_19_13_17_04_8GcWkDDUOejvQWvbc0twbwEkI3MmTT_original

নিজস্ব প্রতিবেদকঃ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত আসামী সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করে ফিরে গেছেন তার পরিবারের সদস্যরা। ১ ঘন্টার বেশি সময় তারা কারাগারের অভ্যন্তরে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে কথা বলেন। তবে সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে কোন কথাই বলেননি স্বজনরা।

সালাউদ্দিন চৌধুরীর সাথে আপনাদের কি কথা হয়েছে, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সালাউদ্দিনের ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘কোন কথা হয়নি’ এবং এমন্তব্য করে তিনি দ্রুত চলে যান।

এর আগে বেলা ১২টা ২০ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বজনরা বেশ কয়েকটি গাড়িতে করে কেন্দ্রীয় কারাগারে আসেন। তাদের সাথে ছিলেন সালাউদ্দিন কাদেরের আইনজীবীরাও।

দিন কয়েক আগেই ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী কারাগারে তাদের বাবার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় কারাগারে দেখা করার অনুমতিও পান তারা।

এদিকে, এই রায় ও জামায়েতের ডাকা হরতালকে কেন্দ্র করে কারাগার এলাকায় কড়া নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে বুধবার (১৮ নভেম্বর) সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-াদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদ-ের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সাকা চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। সাকার পরিবার থাকেন ধানম-ি আবাসিক এলাকার ১০/এ নম্বর রোডের ২৮ নম্বর ‘কিউসি রেসিডেন্স ’ নামক বাড়িটিতে। সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর পৈত্রিক বাসভবন চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের গনি বেকারির মোড়ের গুডস হিলে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি