স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আশ্রাফপুর এলাকার একটি মসজিদে জুম্মার নামাযের পর মুসল্লিদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে । এ সময় ৩ জন আহত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) জুম্মার পর এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে একজনের মাথায় রক্তাক্ত জখম হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানান, মসজিদে খুৎবা পড়ার সময় কয়েকজন মুসল্লি উচ্চস্বরে কটু কথা বলে। পরে জুম্মার নামায আদায় শেষে এ নিয়ে মুসল্লিদের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ৩ জন আহত হয়।
ইপিজেড পুলিশ ফাড়িঁর ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক ( এএসআই) মনির হোসেন জানান, কি নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানি না। একজনের রক্তাক্ত জখম হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

















































