সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রাণভিক্ষা: সিদ্ধান্তহীন সালাউদ্দিন-মুজাহিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৫

2015_11_20_20_33_34_WywCmrxQIOnKXaY50dwKtDRzswZG2S_original

ডেস্ক রিপোর্টঃ :

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দ্বিতীয় দফায়ও প্রাণভিক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। তবে তারা আইনজীবী ও পরিবারের সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করেছেন বলে কারাগার সূত্রে জানা গেছে।

শুক্রবার বিকেলে দ্বিতীয় দফায় সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির ও জেলার নেসার আলম তাদের প্রাণভিক্ষার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তারা দ্বিতীয় দফায়ও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।
জেল সুপার নেসার আলম বলেন, “এখন পর্যন্ত তারা প্রাণভিক্ষার আবেদন করেননি। রাষ্ট্রপতির কাছে আদৌ প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা পরে জানাবেন বলে দুজনই কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন।”

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সাকা চৌধুরী ও মুজাহিদকে রায় পড়ে শোনানো হয়। তাঁরা প্রাণভিক্ষার আবেদন করবেন কি না সে ব্যাপারে জানতে চাইলে কারা কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি, সময় নিয়েছেন।

এদিকে এরই মধ্যে কারা কর্তৃপক্ষ ফাঁসির সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আইন অনুযায়ী এ প্রক্রিয়ায় ধাপগুলো মেনে চলা হবে।

গত বুধবার সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের করা ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি