কর ফাঁকির মামলা যেভাবে এগিয়ে চলেছে তাতে বিরক্ত নেইমারের বাবা৷ চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন এই তারকা ফরোয়ার্ডের বাবা৷ কী বলছেন তিনি? কর ফাঁকির মামলা সমাধান না হলে নেইমার বার্সেলোনা ছাড়তে বাধ্য হতে পারেন৷ এই হুমকি দিয়ে রীতিমতো অস্বস্তি বাড়িয়ে দিলেন ব্রাজিলের তারকা ফুটবলারটির বাবা৷ সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের ট্রান্সফারের একাধিক বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে তদন্ত চলছে। স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে তার দেশ ব্রাজিলের কর অফিসও বিষয়টি খতিয়ে দেখছে। তাতেই বিরক্ত হয়ে যাচ্ছেন নেইমারের বাবা৷
তিনি বলেন, “আমরা চুক্তি নবায়ণকরণ নিয়ে কথা বলছি। কিন্তু কিছু বিষয় সমাধান করার প্রয়োজন আছে আমাদের। জানতে হবে স্পেন আমাদের অবস্থা বিবেচনা করবে কি না। আমাদের জন্য এটা কঠিন কারণ ব্রাজিল আর স্পেন থেকে আমরা অনেক আক্রমণের শিকার হচ্ছি। তাই নেইমার বার্সেলোনা ছাড়তে বাধ্য হতে পারে৷


























































