কাজলকে আর যা-ই হোক, ‘বন্ধু’ বলতে চান না শাহরুখ খান! এমনকী, কেউ যদি ভুল করেও কাজলকে তার বন্ধু বলেন, তবে তাতে রীতিমতো বাধা দিচ্ছেন শাহরুখ!
সম্প্রতি কাজলকে নিয়ে শাহরুখের এ রকম মন্তব্য শোনা গেল ‘দিলওয়ালে’-র নতুন গান ‘গেরুয়া’-র মুক্তি অনুষ্ঠানে! রীতি মতো স্পষ্ট করেই জানালেন শাহরুখ, কেন কাজলের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারে তার এত দ্বিধা!
“প্রায় ২০-২২ বছর হতে চলল আমরা এক সঙ্গে কাজ করছি! এর মধ্যে আমাদের মধ্যে একটা সুন্দর রসায়ন তৈরি হয়ে গিয়েছে। আমাদের দুজনের কাছেই এই সম্পর্কটা কোথাও একটা গিয়ে স্বস্তিরও জায়গা”, বলছেন শাহরুখ!
আরও কী বলছেন শাহরুখ?
বলছেন, “আমরা সব সময়েই পরস্পরের কথা ভাবি! আর সেটা খুব স্বতস্ফূর্ত ভাবেই! তাই অনেক দিন পরে দেখা হলেও ঠিক যে জায়গায় আমাদের কথা শেষ হয়েছিল, আবার সেখান থেকেই শুরু করি আমরা!”
এবার কি দীপিকা-রণবীরের মতো কাজলকে নিয়ে শাহরুখকেও ভুল বোঝা হবে? ইতিমধ্যেই সে বিষয়ে সাবধান করে দিয়েছেন বাদশা! সাংবাদিকদের অনুরোধ করেছেন তিনি, “আমি বিবাহিত মানুষ, আমার কথার অন্য মানে করবেন না কিন্তু!


























































