শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ধানের ছড়া’ চান নাজমুল হুদা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৫

52403df7ae37f-nazmul-huda
ডেস্ক রিপোর্ট :

বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে নতুন দল ‘তৃণমূল বিএনপি’ গঠন করেছেন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তার দলের প্রতীক ধানের শীষ নয়। তার দলের প্রতীক হিসাবে তিনি চাইবেন ধানের ছড়া।

শুক্রবার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ নতুন দলের নাম ঘোষণা করেন নাজমুল হুদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, গত সংসদ নির্বাচনে বিএনপির অংশ ‍না নেওয়া, তৃণমূল নেতাকর্মীদের অবহেলা করায় তারা আজ বিচ্ছিন্ন। দেশে আজ আইনের শ‍াসন নেই। তাই দেশে স‍ুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতেই এ নতুন দল গঠন। আমি চাই দেশে সুষ্ঠু ধারার গণতন্ত্র ‍ফিরে আসুক। তিনি বলেন, বিএনপিকে ভাঙার জন্য নয়, দেশে গণতান্ত্রিক পরিস্থিতি ও তৃণমূলে যে অহেলিত নেতাকর্মীরা রয়েছেন তাদের ফিরিয়ে আনতে আমার এ উদ্যোগ। তৃণমূল থেকে নেতা হতে হতেই কেন্দ্রীয় পর্যায়ে আসতে হবে বলেও জানান তিনি।

নাজমুল হুদা বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দল গঠনে সরকার যদি সহযোগিতা করে আমি তা নেবো। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে এ দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে তার দল অংশ নেবে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, তবে এ বিষয়ে বলা যাচ্ছে না, মাত্র শুরু করেছি। তবে দলের কেউ যদি স্থানীয় নির্বাচন করতে চান আমার কোনো সমস্য নেই



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি