বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজই সাকা-মুজাহিদের ফাঁসি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৫

Fasir-moncho 1444747897

নিজস্ব প্রতিবেদক:

ফাঁসির মঞ্চ প্রস্তুত। মঞ্চের ওপরে টাঙানো হয়েছে শামিয়ানা। প্রধান জল্লাদও চূড়ান্ত। এখন শুধুই সময়ের অপেক্ষা। রাষ্ট্রপ্রতির কাছে প্রাণভিক্ষা না চাইলে যে কোনো মুহুর্তে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদ-াদেশ কার্যকর হতে পারে।

তবে প্রাণভিক্ষা চাওয়ার ব্যাপারে সাকা-মুজাহিদ দু’জনই পরিস্কার করে কিছু বলেননি এখন পর্যন্ত। সরকারের একটি অসমর্থিত সূত্র জানায়, শনিবার রাতে ফাঁসি কার্যকর হতে পারে সাকা-মুজাহিদের। তবে সরকারের অন্য একটি সূত্র বলেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হতে পারে শনিবারের পর যে কোনো দিন।

গুঞ্জন চলছে,সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে সরকার কালক্ষেপণ করতে চায় না। শুক্রবার সরকারি ছুটি থাকায় তাদের ফাঁসি কার্যকর করা হয়নি। এ জন্য আজ শনিবার রাতে দুই প্রভাবশালী নেতার ফাঁসি কার্যকর করা হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি