শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চলতি বছরের বিশ্বের সেরা ১০ সুন্দরী


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৫

 

10-Beauty

ডেস্ক রিপোর্টঃ

২০১৫ প্রায় শেষ হতে চলল। চলতি বছরের সেরা সুন্দরী কারা জানেন? অনলাইন রেটিং ওয়েবসাইট আইএমডিবি-র তালিকা মোতাবেক এ বছরের সেরা ১০ সুন্দরীর কথা এই প্রতিবেদনে তুলে ধরা হল

D7KiNUT-400x300

১. সেইলিন উডলি: মার্কিন অভিনেত্রী সেইলিন উডলি রয়েছেন এই তালিকার এক নম্বরে। ২৪ বছর বয়সি এই সুন্দরীর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি। হলিউডের সিনেমায় তাঁর অভিনয় ও গ্ল্যামারের টাচ তাঁকে এই তালিকার শীর্ষে জায়গা করে দিয়েছে।

017183983_30300-400x225

২. জেনেফার লোপেজ: মার্কিন অভিনেত্রী জেনেফার লোপেজকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না৷ তাঁর অভিনয় তো বটেই, পুরুষরা ঘায়েল হন তাঁর অভিব্যক্তির কাছে। আইএমডিবি তাঁকে উল্লেখ করেছে আউট অফ সাইট এর অভিনেত্রী হিসেবে। জেনে রাখা ভালো, লোপেজের বয়স এখন ৪৬ বছর।

rupcare_depeka-padukon1-400x200

৩. দীপিকা পাডুকোন: বলিউড তারকা দীপিকা পাডুকোনের জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে। শাহরুখের সঙ্গে ওম শান্তি ওম সিনেমায় অভিনয় করে সর্বপ্রথম নজরে আসেন। রণবীর কাপুরের সঙ্গে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি তাঁকে দুর্দান্ত মাইলেজ জোগায় বলিউডে। তাঁর অভিনীত তামাশা এখন মুক্তি অপেক্ষায়। সেরার তালিকায় তিনি তিন নম্বরে।

kandis soyanpoyel

৪.ক্যান্ডিস সোয়ানপয়েল: মডেল হিসেবে জগৎ জোড়া খ্যাতি তাঁর৷ ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো’র এক পরিচিত মুখ তিনি৷

ama watson

৫. এমা ওয়াটসন: হ্যারি পটার সিরিজে অভিনয় করে জগৎজোড়া পরিচিত। জন্মসূত্রে ব্রিটিশ। মডেলিংয়ের পাশাপাশি সমাজসেবাও তাঁর নেশা।

gal gedot

৬. গাল গেডোট: ইজরায়েলি এই অভিনেত্রী/মডেল গাল গেডোট রয়েছেন তালিকার ছয় নম্বরে৷ ২০০৪ সালে মিস ইজরায়েল খেতাবজয়ী এই সুন্দরী আলোচনার কেন্দ্রে এসেছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৬’ ছবিতে অভিনয়ের পর।

taylor swift

৭. টেইলর সুইফট: সঙ্গীত তারকা টেইলর সুইফট এখন গোটা বিশ্ব মাতাচ্ছেন তাঁর গান দিয়ে৷ ২০১০ সালে মাত্র ২০ বছর বয়সে গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করে রেকর্ড গড়েছিলেন তিনি।

ket upton

৮. কেট আপটন: মডেল হিসেবে পরিচিত মুখ কেট আপটন৷ সম্প্রতি গেমস অফ ওয়ার এর প্রচারে দেখা গেছে তাঁকে।

priyanka-chopra_22930-400x250

প্রিয়াঙ্কা চোপড়া: তালিকায় দ্বিতীয় বলিউডি অভিনেত্রী। ফ্যাশনে অভিনয়ের পরই নিজের জাত চিনিয়েছেন। বলিউড এই তারকার নজর এখন বিদেশের দিকে। অভিনয়ের পাশাপাশি গান গেয়ে সকলের মন জয় করতে চান পিগি চপস।

shakira_487-400x274

১০. শাকিরা: লাতিন পপ সংগীত শিল্পী শাকিরা এখনও সমান জনপ্রিয়৷ ‘আইএমডিবি’র তালিকায় দশ নম্বরে রয়েছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি