সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই মাস পর মাঠে নামলেন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৫

 

 

2015_11_22_03_29_18_MCb38OG5VrMf5P3eIJqcv2vmWlhMmw_original

স্পোর্টস ডেস্ক||

স্প্যানিশ লা লিগাতেই নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে ম্যাচে পড়া ইনজুরি এতটাই ভয়াবহ ছিল যে, দুই মাস মাঠের বাইরে ঠেলে দিল মেসিকে। এর মধ্যে হাঁটুর ব্যথার চিকিৎসা শেষে বেশ কিছু পূনর্বাসনের মধ্যেই কাটাতে হয়েছে মেসিকে।

এরই মাঝে জ্বল্পনা ছিল মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় মেসি খেলতে পারবে কি না তা নিয়ে। সতীর্থদের সঙ্গে পূর্ণ অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন তিনি। এক সপ্তাহ টানা অনুশীলন করেন মেসি। তাতে করেই আশার বেলুন ফোলাচ্ছিলেন বার্সা এবং মেসি ভক্তরা।

তবে, ম্যাচের আগেরদিনই মেসির ফিটনেস পরীক্ষা করেন বার্সার চিকিৎসকরা। তাতে পুরোপুরি সার্টিফিকেট মেলেনি। ফলে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ম্যাচে বার্সার সেরা একাদশে জায়গা হলো না মেসির। এল ক্ল্যাসিকোর ইতিহাসে নিজের দশম বছর পূর্ণ হওয়ার এই ম্যাচে সাইডলাইনে বসে থাকতে হলো মেসিকে।

অবশেষে ৫৭তম মিনিটের সময় মাঠে নামানো হলো মেসিকে। ইভান র‌্যাকিটিককে তুলে নিয়ে লিওনেল মেসিকে মাঠে নামান কোচ এনরিকে। আধা ঘণ্টার বেশি মাঠে ছিলেন মেসি। তবে খুব একটা স্বপ্রতিভ ছিলেন না তিনি। যদিও সুয়ারেজ শেষ যে গোলটা করেছিলেন, তার মূল কৃতিত্ব কিন্তু মেসির। জর্দি আলবাকে বল দিয়েছিলেন মেসিই। আলবার কাছ থেকে বল পেয়েছিলেন সুয়ারেজ এবং গোল করেন। শেষ পর্যন্ত বিজয়ী দলের সদস্য হিসেবেই মাঠ ছাড়েন মেসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি