বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাকার শেষ কথা >> তোমরা ভাই-বোন এক সঙ্গে থেকো, তোমাদের মাকে দেখে রেখো


সাকার শেষ কথা >> তোমরা ভাই-বোন এক সঙ্গে থেকো, তোমাদের মাকে দেখে রেখো


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৫

 

170916_11-400x208

ডেস্ক রিপোর্ট : সাকার শেষ কথামানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী তার পরিবারের সদস্যদের শেষ উপদেশ দিয়ে গেছেন। শনিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তার ছেলে হুম্মাম চৌধুরী।

হুম্মাম বলেন আমরা বাবার কাছে জানতে চাই, এখন আমরা কি করবো? উত্তরে তিনি বলেন, ‘তোমরা ভাই-বোন এক সঙ্গে থেকো। তোমাদের মাকে দেখে রেখো।’

সাকার ছেলে আরো বলেন, বাবা আমাদের বলেছেন ‘আমার জন্য দুয়া করো। আমি পরকালেও ভালো থাকবো।’

প্রসঙ্গত, অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদ-াদেশ দেয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি