শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে গুলি ও কুপিয়ে আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৫

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরের কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন জ্যাকিকে (৩২) গুলি ও কুপিয়ে আহত করেছে ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) দুপুর সোয়া ১ টায় এ ঘটনা ঘটে।

আহত ইমরান হোসেন জ্যাকি কুমিল্লা সদরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা। তাকে কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সমন্বয়ক রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ইমরান হোসেন জ্যাকি আজ কলেজের যাওয়া পর অপর গ্রুপের ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা করে গুলি করে এবং কুপিয়ে আহত করে।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সামসুজ্জামান জানান, এ বিষয়ে আমরা অবহিত নই। খোজঁ নিয়ে দেখছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি