শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাকা চৌধুরীর জানাজায় মানুষের ঢল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৫

 

saka_11339

 

নোমান: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরের পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল রাউজানের গহিরা গ্রামের তার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

রাউজানে ৯টা ১৫ মিনিটে লাশবাহী গাড়ি পৌঁছায়। সকাল সাড়ে ৯টায় জানাযা সম্পন্ন হয়। স্থানীয় মসজিদ প্রাঙ্গনে তার জানাযা নামাজ পড়ান ফটিকছড়ির মাদ্রাসা শিক্ষক মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী। জানাজায় ব্যাপক মুসুল্লির সমাগম হয়। জানাযার মাঠ কানায় কানায় পূর্ণ ছিল। মাঠের বাইরেও স্থানীয় অনেক মানুষ জানাযায় অংশ নেন।

পরিবারের সিদ্ধানমশ অনুযায়ী, সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়। শনিবার রাত ১১টার পর থেকে পুলিশ-র‌্যাব ও এপিবিএন সদস্যদের সেখানে অবস্থান নেয়।

এছাড়া গহিরা গ্রামে সাকাদের বাড়ি ‘বাইতুল বিলাল’র সামনে, গহিরা বাজার ও রাউজানের বিভিন্ন এলাকায় আইনশৃক্সখলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে সাকার ফাঁসি কার্যকর করা হয়। এরপর লাশ নিয়ে রাউজানের উদ্দেশে রওনা হন আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা।-



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি