বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আপন বুঝ পাগলে বুঝলেও দেশের মানুষ বোঝে না’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৫

আমির-হোসেন-আমু

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আপন বুঝ পাগলেও বোঝে, কিন্তু আমাদের দেশের মানুষ কিছু কিছু ক্ষেত্রে বোঝে না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি আব্দুর রশিদেও সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।

আমির হোসেন আমু বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন হয়। কিন্তু ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পরে আবারো দেশ খাদ্য খাটতির দেশে পরিণত হয়। ২০০৯ সালে আবারও ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্নই নয়, এখন আমরা খাদ্য উদ্বৃত্বের দেশে পরিণত হয়েছি।

চাল কল মালিকদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, খাদ্য উদ্বৃত্বের দেশ বলেই আমরা আজ চাল রপ্তানী করতে পারছি। কিন্তু আমরা যদি আমদানির উপর নির্ভরশীল হতাম তাহলে এত বেশি ও বড় বড় কলকারখানা গড়ে উঠতে পারতো না। সুতরাং যে সরকার দেশের মানুষের জন্য কাজ করে আমাদের দ্বায়িত্ব হলো সেই সরকারকে সমর্থন করা। কিন্তু আপন বুঝ পাগলেও বুঝলেও আমাদের দেশের মানুষ কিছু কিছু ক্ষেত্রে তা বোঝে না।

চালকলগুলোকে শিল্প হিসেবে ঘোষণার দাবি প্রসঙ্গে তিনি বলেন, শিল্প হিসেবে ঘোষণা দেওয়া না দেওয়া সরকারের পলিসির ব্যাপার। তবে আমি একটু বলতে পারি আপনাদের দাবিগুলো আমলে নেওয়া হলো। খাদ্যমন্ত্রী আপনাদের হয়ে কাজ করছে। আমি ওনাকে সহযোগিতা করবো।

বর্তমান সরকারকে কৃষিবান্ধব দাবি করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আমার নেপালে চাল রপ্তানী করছি। নেপালে ভূমিকম্পের সময় সাহায্য হিসেবে চাল পাঠিয়েছি। এখন আফ্রিকার দেশগুলোতে চাল রপ্তানীর বাজার খোঁজা হচ্ছে।

ভারতসহ অন্যান্য দেশে থেকে চাল আমদানি প্রসঙ্গে তিনি বলেন, আগে চাল আমদানির ক্ষেত্রে কোনও শুল্ক ছিল না। পরে আমরা ১০ ভাগ শুল্ক আরোপ করেছি। কিন্তু তাপরও চাল আসছে। এখন আমরা এই শুল্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অর্থমন্ত্রী মহদয় আমাকে জানিয়েছেন এটা ১০ ভাগ থেকে বাড়িয়ে ২০ ভাগ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

মিল মালিকদের পাটের বস্তা ব্যবহারের আহ্বান জানিয়ে এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, দেশের স্বার্থেই আমাদের পাটের বস্তা ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন সোনালী আশের সুদিন ফিরিয়ে আনতে হবে। আর আমাদেরই করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি