শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আ.লীগেও যুদ্ধাপরাধী আছে: মহিউদ্দিন চৌধুরী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০১৫

ctg-mohiuddin-400x233
ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীরা লুকিয়ে আছে সমাজে, এমনকি আমাদের দল আওয়ামী লীগের মধ্যেও লুকিয়ে রয়েছে। তাদের চিহ্নিত করতে সামাজিক উদ্যোগ নিতে হবে।

সোমবার সকালে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে জামায়াতের ডাকা হরতালবিরোধী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক সমাবেশে তিনি একথা বলেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক ত্যাগ করতে হবে। তা না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নমুখী অগ্রযাত্রায় কাঁটা সৃষ্টি হবে। এই কাঁটা অপসারণ করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, জাসদের মহানগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল আনোয়ার, সাহাব উদ্দিন আহমদ, সলিম উল্লাহ বাচ্চু, আবদুর রহমান, যুবলীগের ফরিদ মাহমুদ ও হেলাল উদ্দিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি