শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নষ্ট লিভার নিয়ে বেঁচে আছেন অমিতাভ বচ্চন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০১৫

image_224890.58446
ডেস্ক রিপোর্ট :

হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে লিভারের ৭৫ শতাংশই নষ্ট হয়ে গেছে অমিতাভ বচ্চনের। মাত্র ২৫ শতাংশ লিভার নিয়ে বেঁচে আছেন তিনি।

এতদিন ধরে বিষয়টি গোপন রাখলেও মঙ্গলবার মুম্বাইতে ইউনিসেফ এর শুভেচ্ছা দূত হিসেবে হেপাটাইটিস নিয়ে আয়োজিত এক প্রচারণার সময় নিজের মরণ অসুখের কথা বললেন বিগ বি।

অমিতাভ বচ্চন বলেন,‘কুলি’ ছবির শ্যুটিং চলাকালে আহত তার শরীরের প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। এজন্য প্রায় ২০০ জন মানুষের কাছ থেকে ৬০ বোতল রক্ত তাঁকে দেওয়া হয়। এ সময় কোন একজন হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত ব্যক্তিও তাঁকে রক্ত দেন। যার ফলেই তাঁর শরীরে চলে আসে এই ভাইরাস।

বিগ বি জানান, ঘটনার প্রায় ১৮ বছর পর ২০০০ সালে তিনি জানতে পারেন তাঁর শরীরে এই রোগ বাসা বেঁধেছে। এখন তার শরীরের লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে।

তবে তিনি বলেন, লিভারের ১২ শতাংশ কাজ করলেও দিব্যি বেঁচে থাকা যায়। তবে এই অবস্থায় পৌঁছনোর আগেই চিকিৎসা করা দরকার। সবচেয়ে ভালো হয় আগে থেকেই হেপাটাইটিস বি এর টিকা নেয়া থাকলে।

প্রতিকারের চেয়ে প্রতিরোধ ই উত্তম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি