আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভার ভোটগ্রহণের জন্য মঙ্গলবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পৌরসভা হচ্ছে-
রংপুর বিভাগ: পঞ্চগড় জেলার পঞ্চগড়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রানীশকৈল ও ঠাকুরগাঁও। দিনাজপুরের ফুলবাড়ী, দিনাজপুর, বীরগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর। নীলফামারীর সৈয়দপুর ও জলঢাকা। লালমনিরহাটের লালমনিরহাট ও পাটগ্রাম। রংপুরের বদরগঞ্জ। কুড়িগ্রামের কুড়িগ্রাম, নাগেশ্বরী ও উলিপুর। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ও সুন্দরগঞ্জ।
রাজশাহী বিভাগ: জয়পুরহাটের আক্কেলপুর, কালাই ও জয়পুরহাট। বগুড়ার শেরপুর, সারিয়াকান্দি, গাবতলী, সান্তাহার, কাহালু, ধুনট, নন্দীগ্রাম, শিবগঞ্জ ও বগুড়া। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ ও নাচোল। নওগাঁর নওগাঁ ও নজিপুর। রাজশাহীর কাকনহাট, আড়ানী, মুন্ডুমালা, কেশরহাট, গোদাগাড়ী, তাহেরপুর, ভবানীগঞ্জ, তানোর, কাটাখালী, চারঘাট, দূর্গাপুর ও পুঠিয়া। নাটোরের নলডাঙ্গা, গোপালপুর, গুরুদাসপুর, সিংড়া, বড়াইগ্রাম ও নাটোর। সিরাজগঞ্জের শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, রায়গঞ্জ, বেলকুচি ও কাজিপুর। পাবনার চাটমোহর, সাঁথিয়া, সুজানগর, ফরিদপুর, ভাঙ্গুড়া, পাবনা ও ঈশ্বরদী।
খুলনা বিভাগ: মেহেরপুরের গাংনী। কুষ্টিয়ার মিরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা, কুমারখালী ও খোকসা। চুয়াডাঙ্গার দর্শনা, জীবননগর, আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা। ঝিনাইদহের কোটচাঁদপুর, মহেশপুর, হরিণাকুন্ড ও শৈলকুপা। যশোরের নওয়াপাড়া, মনিরামপুর, বাঘারপাড়া, চৌগাছা, কেশবপুর ও যশোর। মাগুরার মাগুরা। নড়াইলের কালিয়া ও নড়াইল। বাগেরহাটের মোড়লগঞ্জ, মোংলাপোর্ট ও বাগেরহাট। খুলনার চালনা ও পাইকগাছা। সাতক্ষীরার কলারোয়া ও সাতক্ষীরা।
বরিশাল বিভাগ: বরগুনার বেতাগী, পাথরঘাটা ও বরগুনা। পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা। ভোলার বোরহানউদ্দিন, দৌলতখান ও ভোলা। বরিশালের মুলাদী, গৌরনদী, মেহেন্দীগঞ্জ, বানারীপাড়া, বাকেরগঞ্জ ও উজিরপুর। ঝালকাঠির নলছিটী। পিরোজপুরের পিরোজপুর ও স্বর’পকাঠি।
ঢাকা বিভাগ: টাঙ্গাইলের ধনবাড়ি, মধুপুর, টাঙ্গাইল, মির্জাপুর, ভূঞাপুর, সখিপুর, গোপালপুর ও কালিহাতী। জামালপুরের সরিষাবাড়ি, মেলান্দহ, জামালপুর, ইসলামপুর, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ। শেরপুরের নকলা, নালিতাবাড়ী, শেরপুর ও শ্রীবরদী। ময়মনসিংহের মুক্তাগাছা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, নান্দাইল, ফুলপুর ও ফুলবাড়িয়া। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, নেত্রকোনা, দুর্গাপুর ও কেন্দুয়া। কিশোরগঞ্জের কুলিয়ারচর, কিশোরগঞ্জ, হোসেনপুর, কটিয়াদী, বাজিতপুর, ভৈরব ও করিমগঞ্জ। মানিকগঞ্জের সিংগাইর ও মানিকগঞ্জ। মুন্সিগঞ্জের মিরকাদিম ও মুন্সিগঞ্জ। ঢাকা জেলার ধামরাই ও সাভার পৌরসভা। নরসিংদীর মাধবদী, মনোহরদী ও নরসিংদী। নারায়নগঞ্জের তারাবো ও সোঁনারগাও। রাজবাড়ীর পাংশা, রাজবাড়ী ও গোয়ালন্দ। ফরিদপুরের বোয়ালমারী ও নগরকান্দা। গোপালগঞ্জের গোপালগঞ্জ ও টুংগীপাড়া। মাদারীপুরের কালকিনি, শিবচর ও মাদারীপুর। শরীয়তপুরের নড়িয়া, ডামুড্যা, জাজিরা, ভেদরগঞ্জ ও শরীয়তপুর।
সিলেট বিভাগ: সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর, সুনামগঞ্জ ও দিরাই। সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও গোপালগঞ্জ। মৌলভীবাজারের কমলগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া ও বড়লেখা। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, হবিগঞ্জ, চুনার’ঘাট, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ পৌরসভা।
চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কুমিল্লার চান্দিনা, লাকসাম, দাউদকান্দি, বরুড়া, চৌদ্দগ্রাম ও হোমনা। চাঁদপুরের হাজীগঞ্জ, ছেংগারচর, ফরিদগঞ্জ, কচুয়া ও মতলব। ফেনীর দাগনভূঁঞা, ফেনী ও পরশুরাম। নোয়াখালীর বসুরহাট, চৌমুহনী, হাতিয়া ও চাটখিল। লক্ষীপুরের রামগঞ্জ, রামগতি ও রায়পুর। চট্টগ্রামের সন্দ্বীপ, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, মীরসরাই, পটিয়া, রাউজান, বারইয়ারহাট, রাংগুনিয়া ও সীতাকুন্ড। খাগড়াছড়ির খাগড়াছড়ি ও মাটিরাংগা। রাংগামাটির রাংগামাটি। বান্দরবানের লামা ও বান্দরবান।
ইসিতে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ৩২৩টি পৌরসভা রয়েছে। এরআগে ইসি ২৪৫ট পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের কথা জানালেও আইনী জটিলতার কারণে ২৩৪ টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে বলে ইসি জানিয়েছে























































