রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহজ জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৫

12249976_560196890796887_2016205747133658593_n
ডেস্ক রিপোর্ট :

আগের ম্যাচে ১০৮ রান করেও সিলেট সুপারস্টার্সকে নাটকীয়ভাবে ১ রানে হারিয়েছিল বরিশাল বুলস। তবে বুধবার পারেনি মাহমুদুল্লাহর দল। বোলারদের নৈপুণ্যে বরিশালকে মাত্র ৮৯ রানে অলআউট করে সহজেই ৮ উইকেটে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এটি মাশরাফিদের দ্বিতীয় জয়। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ জিতে দুর্দান্তভাবে বিপিএল শুরু করা বরিশাল বুলসের এটা প্রথম হার। ৩ ওভার বল করে এক মেডেনসহ ৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কুমিল্লার কুলাসেকারা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লক্ষ্য তেমন কঠিন ছিল না মাশরাফির দলের। মাত্র ৯০ রানের লক্ষ্যে কুমিল্লা ভিক্টোরিয়ানস শুরু করেছিল সতর্কতার সঙ্গে। তবে দলীয় ২৩ রানে আল-আমিনের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। এরপর ৬০ রানে দ্বিতীয় উইকেট হারায় কুমিল্লা। ব্যক্তিগত ৩১ রানে কেভিন কুপারের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদুল হাসান।

হাসানের বিদায়ের সময় জয় থেকে ৩০ রান দূরে ছিল কুমিল্লা। তবে সাত ওভারেরও বেশি বাকি থাকায় কোনোরকম তাড়াহুড়া করেননি স্যামুয়েলস ও শুভাগত হোম। ধীরে-সুস্থে, ঠান্ডা মাথায় খেলে ১২ বল হাতে রেখে জয় এনে দেয় এই জুটি। স্যামুয়েলস ২৩ ও শুভাগত ১২ রানে অপরাজিত ছিলেন।

এরআগে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮.৩ ওভারে ৮৯ রানে অলআউট হয় বরিশাল বুলস। বুলসের হয়ে সর্বোচ্চ রান করেন কেভিন কুপার (২২)। এ ছাড়া রনি তালুকদার (১৭)। বলহাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কুলাসেকারা সমান ৩ উইকেট নেন আশার জায়িদি। আর আবু হায়দার ২টি ও সুনীল নারিন একটি উইকেট শিকার করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি