শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আরবে গিয়ে থাকুন, আমিরকে অভিজিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৫

image_143291_0

ডেস্ক রিপোর্ট :

অসহিষ্ণুতা ইস্যুতে এবার আমিরকে খোঁচা দিলেন গায়ক অভিজিৎ৷ শুক্রবার নিজের ফেসবুক পেজে আমির খানকে খোলা চিঠি লিখলেন বলিউডের এই সঙ্গীতশিল্পী৷ মিঃ পারফেকশনিস্টকে ‘জনাব’ বলে সম্বোধন করে চিঠি শুরু করে রীতিমতো তুলোধোনা করলেন তিনি৷

ফেসবুকে খোলা চিঠিতে অভিজিৎ লেখেন, আমি দেশের একজন সাধারণ নাগরিক ও সিনেমাপ্রামী৷ আর আপনি দেশের সুপারস্টার৷ আপনার নামটাই যথেষ্ট৷ লাইনে দাঁড়িয়ে টিকিট নেয়ার সময় কেউ আপনার পদবী মনে রাখে না৷ আর যারা লাইন দিয়ে টিকিট কিনে আপনার সিনেমা দেখেন, তারা অধিকাংশই হিন্দু৷ বছরের পর বছর আমরা টাকা খরচ করে আপনার সিনেমা দেখছি৷আমাদের টাকাই আপনাকে আজ এই জায়গায় এনে দিয়েছে৷ এই দেশ ‘অসহিষ্ণু’ হলে আপনি প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারতেন না। সেই দেশে থাকতেই এত ভয়? আপনার মন্তব্যে সকলেই খুব আহত।
অভিজিৎ আরও লেখেন, আপনি যখন এসিপি অজয় রাঠৌর যখন ‘সরফরোশ’ সিনেমায় গুলাম খানকে খতম করে তখন আমরাই হাততালি দিই৷ আমরা চেঁচিয়ে উঠি যখ ভুবন খেলায় জিতে যায়৷তিনি বলেন, ‘‘এর আগেও দেশে এমন অনেক অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে৷ ফাঁসির সাজাপ্রাপ্ত সন্ত্রাসবাদীর জন্য এ দেশ প্রতিবাদ হতে দেখেছে। তখনও আপনি চুপ ছিলেন৷ তা হলে এখন কেন ভয় পাচ্ছেন? এখানে থাকতে যদি এতই ভায় পান তাহলে সৌদি আরবে চলে যান৷ আশা করি সেখানে ‘বেগম’ কিরণ রাও নিরাপদ অনুভব করতে পারবেন৷আর আপনার ছেলেও সুস্থ পরিবেশ পাবে৷ কিন্তু জানি আপনি দেশ ছাড়বেন না৷ তবে আমার প্রতিবাদ, আমি আমার রোজগারের এক টাকাও আপনার ফিল্মের টিকিট কিনে খরচ করব না৷’’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি