সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশকে অকার্যকর করতেই আইএস-এর নামে ষড়যন্ত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৫

 

kamal4

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশকে ঘিরে আইএস নিয়ে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, দেশকে অকার্যকর করতেই আইএস-এর নামে ষড়যন্ত্র করছে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীমহল এবং তাদের বাংলাদেশি  দোসররা। এর নামে  দেশকে বিভাজনের  চেষ্টা চলছে। বাংলাদেশকে অকার্যকর করার  চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইএসের  কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই। এর অস্তিত্ব  এখানে আবিষ্কার, গভীর ষড়যন্ত্রের অংশ। আইএস প্রচারণায় যাতে কেউ প্ররোচিত না হয় এই জন্য জঙ্গিবাদ, মাদক ও সামাজিক অবক্ষয়  রোধে ইমাম সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করছে সরকার। সরকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে সতর্ক করছে। স্বরাষ্ট্র ও খাদ্য মন্ত্রী দুইজনই তাদের সঙ্গে আলোচনা করেছেন। খাদ্য মন্ত্রী বলেছেন, জঙ্গিবাদের অস্তিত্বের কথা বলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ঘটনা ঘটলেই ৫ মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্য  থেকে আমেরিকায় বার্তা যায়। তখন আমেরিকার সাইট নামক প্রতিষ্ঠান বলছে এটা আইএস করেছে। কিন্তু আইএস নামে কোনো সংগঠন বাংলাদেশে নেই। কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই। তিনি বলেন, আইএসের নাম দিয়ে আমাদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার জন্য ও  বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদের অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী ও সাংসদ কামরুল ইসলাম বলেছেন, আপনারা উপলব্ধিও করতে পারবেন না যে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে। যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, যারা বিভিন্ন দেশে জঙ্গিদের জš§ দেয়ৃ। আজকে তারাই বিভিন্ন দেশে মার খাচ্ছে। তারা বলছে, জঙ্গি দমনে বাংলাদেশের সঙ্গে আছি, এটা নতুন ষড়যন্ত্র। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে কোনোভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে।

সূত্র জানায়, আইএস নিয়ে ষড়যন্ত্র চলার কারণে সরকারের ও গোয়েন্দাদের আশঙ্কা দেশে নাশকতার ঘটনা ঘটতে পারে। সেই জন্য সরকার এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রেখেছে। খুলছে না। কতদিন বন্ধ রাখবে এই ব্যাপারেও সিদ্ধান্ত নেয়নি। বিটিআরসি তাকিয়ে আছে মন্ত্রণালয়ের দিক। তাদের মন্ত্রণালয় বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে সেটা  খুলে দিবে। ডাক ও  টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম শনিবার বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর  ফেসবুক, ভাইবারসহ বন্ধ সামাজিক  যোগাযোগ মাধ্যম খুলে দেয়া হবে। যদিও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বুধবার বলেছিল শিগগিরই ফেসবুক খুলে দেয়ার কথা জানালেও সেখান থেকে কিছুটা সরে আসে।

সরকারের এই সংক্রান্ত সূত্র জানায়, সরকার এটা খোলার জন্য সময় নিবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। তিনি মত দিলে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা সর্বশেষ এই ব্যাপারে কি তথ্য দেন সেটা বিবেচনা করবেন। এরপর সিদ্ধান্ত নিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র সিদ্ধান্ত দিলে এরপর বিটিআরসি সেটা খুলে দিবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ফেসবুক বন্ধ রাখায় সন্ত্রাসীরা বাধ্য হয়ে মোবাইলফোনে কথা বলছে। আলাপ এই কারণে সন্ত্রাসীদের চিহ্নিত করা সহজ হচ্ছে। সহসা খুলবে কিনা জানতে চাইলে বলেন, আমরা এটি নিয়ে বসবো। আলোচনা করে ব্যবস্থা নেব।  ফেসবুকসহ অন্যান্য মাধ্যম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সূত্র জানায়, সরকার নাশকতা ও হামলার আশঙ্কা ছাড়াও কিছু অপরাধী ধরার জন্যও এই সব মাধ্যম বন্ধ রেখেছে যাতে করে আগে ভাগে অভিযানের খবর প্রকাশ হয়ে না যায়। সরকার ও গোয়েন্দা মনে করছেন, অপরাধ করার পর অপরাধীরা গোপন আস্তানা থেকে কিংবা আতœগোপনে থেকে এই সব মাধ্যমে যোগাযোগ করে। ফলে সব সময় তা নজরদারি করা যায় না। ফলে সব অভিযান সফল হয় না। সব দিক বিবেচনায় কিছু  দিন বন্ধ করে রাখা হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই বিদেশি হত্যা ও এক বিদেশিকে আহত করার ঘটনায় জড়িতদের সরকার সবাইকে আইনের বিচারের আওতায় আনতে চাইছে। এখনও পারেনি। এই ব্যাপারেও সরকার কঠোর অবস্থান নিয়েছে।

সূত্র জানায়, বিদেশি হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের কয়েকজন বিদেশে পাড়ি জমিয়েছে। তাদের ব্যাপারে ভারতের গোয়েন্দাদের কাছেও তথ্য জানানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বাংলাদেশের রংপুরে নিহত জাপানি নাগরিক হোশি কোনিওর খুনিকে ধরতে কলকাতায় অভিযান চালাচ্ছে। বাংলাদেশ পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভারতের এক গোয়েন্দা কর্মকর্তা। তবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। গুরুত্বপূর্ণ অভিযান চলছে। গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে, কলকাতার বন্দর এলাকায় ওই খুনি লুকিয়ে থাকতে পারে। তার  খোঁজে গোয়েন্দারা বন্দর এলাকার দুটি জায়গা চিহ্নিত করে অভিযান শুরু করেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রীর বরাতে ভারতের হিন্দু পত্রিকা জানায়,  কোনিও হত্যাকা-ের সঙ্গে জড়িত দুজন ঘাতক সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে। ইতিমধ্যে এদের ব্যাপারে গোয়েন্দা তথ্য ভারতের কাছে তুলে দেয়া হয়। রংপুরের কাউনিয়ায় খুন হন হোশি কোনিও। হত্যাকা-ে জড়িত সন্দেহে কয়েকজনকে  গ্রেপ্তার করে পুলিশ। হাবিবুন নবী খান সোহেলের ভাইও রয়েছেন এরমধ্যে।  সেপ্টেম্বরের শেষ দিকে গুলশানে খুন হন ইতালীয় নাগরিক তাভেলা। হত্যাকা-ের পর জঙ্গিগোষ্ঠী আইএস এর দায়িত্ব স্বীকার করে বার্তা প্রকাশ করে। যদিও সরকার এই দাবিকে তেমন গুরুত্ব দিচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা আইএস এর বিষয়টি গুরুত্ব দিচ্ছি না। দেশে কোন আইএস নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি