ডেস্ক রিপোর্ট :
পৌর নির্বাচনে অংশ নিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। দফায় দফায় বৈঠক আর জেলা নেতাদের পাঠানো রিপোর্ট বিশ্লেষণ করে সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকা করা হয়েছে। ওই তালিকা ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে দেওয়া হয়েছে। তবে ২০ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে সমঝোতারভিত্তিতে প্রার্থী তালিকায় কিছু পরির্বতন আনা হতে পারে। এছাড়া দলের প্রার্থী হিসেবে যাদের মনোনীত করা হচ্ছে, তাদের কেন্দ্র থেকে চিঠি ও ফোনে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা এক নেতা এসব তথ্য জানান।
বিএনপির সিগন্যাল পাওয়া প্রার্থীদের সম্ভাব্য তালিকা :
চট্টগ্রামের গোলাপগঞ্জে গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ও মশিকুর রহমান মহি, মৌলভীবাজারে মো. ফয়জুল করিম ময়ূন, কমলগঞ্জে আবু আহমেদ জমশেদ ও হাসিন আহমদ চৌধুরী, কুলাউড়ায় কামাল উদ্দিন জুনেদ, বারৈয়ারাহাট জালাল আহমেদ, সিলেটের জকিগঞ্জে অধ্যাপক বদরুল হক বাদল, বড়লেখায় ফখরুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম, চুনারুঘাটে নাজিম উদ্দিন সামছু।
খুলনার দাকোপ উপজেলার চালনায় শেখ আবদুল মান্নান, পাইকগাছায় মিরাজুল ইসলাম, মোড়লগঞ্জে আবদুল মজিদ জব্বার ও মংলায় মো. জুলফিকার আলী। সাতক্ষীরা সদর পৌরসভায় তাসকিন আহমেদ চিশতি, কলারোয়ায় আক্তারুল ইসলাম ও শফিকুল ইসলাম। নড়াইল সদরে জুলফিকার আলী মণ্ডল ও কালিয়ায় একরাম রেজা ও স ম অহিদুজ্জামান।
নরসিংদী রায়পুরায় আবদুল কুদ্দুস, লক্ষীপুরের রায়পুরে এবিএম জিলানী, রামগতিতে শাহেদ আলী পটু, চট্টগ্রামের মিরেশরাইয়ে ফকির আহমেদ, সীতাকুণ্ডুতে ইউসুফ নিজামী, রাউজানে আবদুল্লাহ আল হাসান, গাজীপুরের কালিয়াকৈরে মজিবুর রহমান, কাটাখালীতে সিরাজুল ইসলাম, আড়ানীর নজরুল ইসলাম মাস্টার, নওগাঁ সদরে নাজমুল হক সানি, জয়পুরহাটের আক্কেলপুরে আলমগীর চৌধুরী বাদশাহ, নাটোর সদরে এমদাদুল হক আল মামুন, বান্দরবান সদরে জাবেদ রেজা, সিরাজগঞ্জের রায়গঞ্জে নূর সাইদ, কাজীপুরে আবদুস সালাম, কিশোরগঞ্জ সদরে হাজী ইস্রাফিল, ভৈরবে হাজী মোহাম্মদ শাহীন, মানিকগঞ্জের সিংগাইরে অ্যাডভোকেট খোরশেদ আলম, জামালপুরের শেরপুরে ফজলুল করিম তালুকদার শাহীন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চাঁন মাহমুদ, ঢাকা ধামরাইয়ে নাজমুল হাসান অভি, বগুড়া সদরে মাহবুবুর রহমান, শরীয়তপুর সদরে একেএম নাসির উদ্দিন কালু, জাজিরায় ইকবাল শিকদার, ডামুরদা আলী আকবর, কুমিল্লার চৌদ্দগ্রামে তাহের পলাশ, লাকসামে সুভাস বণিক, চাঁদপুরের মতলব দক্ষিণে এনামুল হক বাদল, কক্সবাজার সদরে আজিজুর রহমান, চকরিয়ায় নূরে আলম হায়দার লক্ষীপুর সদরে শাহবুদ্দিন সাবু ও হাসানুজ্জামান চৌধুরী মিন্টু। সিলেট ও হবিগঞ্জে বর্তমানে যারা মেয়র রয়েছেন তাদেরকেই প্রার্থী তালিকায় রাখা হয়েছে।
বরিশালের বানারীপাড়ায় মাহবুবুর রহমান মাস্টার ও উজিরপুরে শহীদ হোসেন খান, বাকেরগঞ্জে মতিউর রহমান মোল্লা ও রাজিব আহমেদ। মেহেন্দিগঞ্জে গিয়াস উদ্দিন দীপেন। ঝালকাঠির নলসিটিতে মুজিবুর রহমান।
যশোর সদরে মারুফুল ইসলাম, চৌগাছায় সেলিম রেজা ওলিয়ার, নওয়াপাড়ায় রবিউল ইসলাম, বাঘারপাড়ায় আবদুল হাই মনা, কেশবপুর আবদুস সামাদ বিশ্বাস ও মশিয়ার রহমান, মণিরামপুরে অ্যাডভোকেট শহীদ ইকবাল। রংপুরের বদরগঞ্জে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। কুড়িগ্রামের নাগেশ্বরীতে আদম আলী, লালমনিরহাটে হাফিজুর রহমান বাবলা, আবদুল হালিম, পাটগ্রামে মোস্তফা সালাউজ্জামান ওপেল, মোরশেদ আলম শ্যামল। কুড়িগ্রামে মো. নুর ইসলাম নুরু, আবু বকর সিদ্দিক, উলিপুর আবদুর রাজ্জাক, পঞ্চগড়ে তৌহিদুল ইসলাম। গাইবান্ধায় অ্যাডভোকেট হামিদুল হক ছানা, সাধারণ সম্পাদক গাওছুল আযম ডলার ও শহীদুজ্জামান শহীদ। গোবিন্দগঞ্জে ফারুক আহমেদ।
এছাড়া ফরিদপুরের বোয়ালমারীতে আ. শুকুর শেখ, নগরকান্দায় আলীমুজ্জামান সেলু, আসাদুজ্জামান, রাজবাড়ী সদরে ইঞ্জিনিয়ার অর্ণব হƒসিত, তোফাজ্জেল হোসেন মিয়া, পাংশায় হাবিবুর রহমান রাজা, শওকত সর্দার, চাঁদ আলী খান, গোয়ালন্দে ইদ্রিস আলী, আবুল কাশেম, মাদারীপুর সদরে জাহান্দার আলী জাহান, মিজানুর রহমান মুরাদ, কালকিনিতে মাহাবুব হোসেন মুন্সি, শিবচরে হেমায়েত হোসেন, বাকাউলে করিম খান, শরীয়তপুর সদরে নাসির উদ্দিন কালু, জাজিরায় ইকবাল সিকদার, ভেদরগঞ্জে আবুল হোসেন ঢালী, নড়িয়ায় শাজাহান বেপারী, ডামুড্ডায় আলমগীর মাদবর।
কুমিল্লার চান্দিনায় শাহ্ মোহাম্মদ আলমগীর খান ও আবদুল কাদের সরকার। হোমনায় আলমগীর সরকার, সানাউল্লাহ সরকার, সাইফুল ইসলাম রাজা। চৌদ্দগ্রামে ড. জিএম নয়ন বাঙালি। বরুড়ায় জসিম উদ্দিন পাটোয়ারী।























































