শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১০ বীরাঙ্গনাকে সেলাই মেশিন প্রদান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৫

comilla dc-veerangona

ইমতিয়াজ আহমেদ জিতু।।

কুমিল্লা জেলার বাসিন্দা ১০ জন বীরাঙ্গনাকে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে ‘চেষ্টা’ নামে একটি নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসক মিলনায়তনে তাদের এ সহায়তা করা হয়।

কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল এতে প্রধান অতিথি ছিলেন। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মো. বাবুল, চেষ্টা’র সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন প্রমুখ।

এর আগে একই সংগঠনের উদ্যোগে জেলার আরো ১৫ জন বীরাঙ্গনাকে সহযোগিতা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি