বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘নিরাপত্তার স্বার্থেই ঘরোয়া বৈঠকের অনুমতি লাগবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৫

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, “নিরাপত্তার স্বার্থেই পৌর নির্বাচনে ঘরোয়া বৈঠকের জন্য প্রার্থীদের ২৪ ঘণ্টা আগে অনুমতি নেয়ার বিধান করা হয়েছে।”

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কমিশনার দাবি করেন, “পৌর নির্বাচনে কমিশন চরমভাবে নিরপেক্ষতা দেখাচ্ছে এবং আগামীতেও তা দেখাবে। তিনি আরো বলেন, কারো চাপে নয়, নিরপেক্ষতার স্বার্থেই রাজনৈতিক দলের দাবিগুলো মানা সম্ভব হয়নি।”

নির্বাচনী আচরণবিধি প্রার্থীদের কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে শাহনেওয়াজ বলেন, “যারা এখনো আগাম প্রচারণার পোস্টার ব্যানার সরিয়ে ফেলেননি তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি