রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধর্ষণের পর শিশুহত্যা, ধর্ষক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৫

arrest14490348621

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় তানিয়া (৮) নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়।
বুধবার সকালে চট্টগ্রাম নগর পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনা থেকে ওই ধর্ষক ও হত্যাকারী আমীর হোসেনকে (২২) গ্রেফতার করে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) জয়নাল আবেদীন জানান, গত ১৩ নভেম্বর ইপিজেড থানার নারিকেল তলা নামক এলাকায় স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী তানিয়াকে (৮) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে ট্রাকচালক আমীর হোসেন। ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বস্তায় ভরে স্থানীয় একটি পুকুরে ফেলে দেয়।

জয়নাল আবেদীন আরো জানান, নৃশংস এই ঘটনার পর পুলিশ ধর্ষক ও হত্যাকারী আমীর হোসেনকে গ্রেফতারে অভিযানে নামে। সর্বশেষ নেত্রকোনায় তার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রাম থেকে টিম পাটিয়ে বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। নেত্রকোনা থেকে এই আসামিকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে।

আমীর ধর্ষণের পর শিশু তানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি