২ ডিসেম্বর ২০১৫ বুধবার দুপুর ২টায় জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে মেঘনা উপজেলার ১১নং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মীর হোসেন আহসানুল কবীর, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লার সভাপতিত্বে¡¡ অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুছ সালাম, উপজেলা চেয়ারম্যান, মেঘনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম শিরিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, মেঘনা, মোঃ রফিকুল ইসলাম সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার, মেঘনা, বেগম নাসিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মেঘনা। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মনির হোসেন, সহকারী তথ্য অফিসার, কুমিল্লা। আরো বক্তব্য রাখেন হরিদাস সরকার, সহকারী শিক্ষা অফিসার, মেঘনা ও বেগম কহিনুর আক্তার মুন্সী, প্রধান শিক্ষক, ১১নং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহিলা সমাবেশে বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০০৯ সন থেকে উন্নয়নের মহাসড়কে দ্রুতবেগে চলতে শুরু করেছে, যার লক্ষ্য হলো ২০২১ সনে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সনে উন্নত দেশে পরিনত হওয়া। বছরের প্রথম দিন সকল ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই দেয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা ও সংখ্যাসহ অন্যান্য বিভিন্ন ভাতা ও সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে নিন্মমধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। দারিদ্র বিমোচন এবং শিশু ও মাতৃমৃত্যুর হারসহ বিভিন্ন ক্ষেত্রে সহশ্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বক্তাগণ উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। মহিলা সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


















































