শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পারিবারিক কোন্দলের জের ধরে স্বামীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৫

img-single_19367Aa

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পারিবারিক কোন্দলের জের আব্দুল মান্নান (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার রায়কোট ইউনিয়নের কুকিরখিল গ্রামের শ্যালিকার শশুড় বাড়িতে বিষপানে আত্মহত্যা করেন আব্দুল মান্নান।

নিহত আব্দুল মান্নান উপজেলার রায়কোট ইউনিয়নের ছুপুয়া গ্রামের হাজী আলী নোয়াবের ছেলে। আব্দুল মান্নান দুই মেয়ে ও দুই ছেলের জনক।

স্থানীয় সূত্র জানান, একই ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামের বাসিন্দা কুলসুম আক্তার টিনুর সাথে আব্দুল মান্নানের প্রায় ২০ বছরের বৈবাহিক জীবন বেশ ভালোই কাটছিল।

সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল। গতকাল (২ ডিসেম্বর) উপজেলার রায়কোট ইউনিয়নের কুকিরখিল গ্রামের শ্যালিকার শশুড় বাড়িতে আব্দুল মান্নান ও তার স্ত্রী কুলসুম আক্তার টিনু যায়। আজ সকালে শ্যালিকার উপস্থিতিতে আব্দুল মান্নান ও তার স্ত্রী কুলসুম আক্তার টিনুর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী আব্দুল মান্নান ওই বাড়িতে বিষপান করে। ওই সময় বাড়ির লোকজন আব্দুল মান্নানকে প্রথমে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুপুর ২ টায় জানান, এ বিষয়ে আমি অবহিত নই। খোঁজ নিয়ে দেখছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি