শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৫

51e62d56d5881-chattagong
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সজল খান সাগর (১২) নামের এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ আনোয়ারা উপজেলার বটতলী মোহছেন আউলিয়া মাজারসংলগ্ন একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। সাগর আনোয়ারা উপজেলার বরমুছড়া এলাকার আবদুল সবুরের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান, দুই দিন আগে মুছা ও আরাফাত নামে দুই বন্ধুর সঙ্গে সাগর বাসা থেকে বের হয়। এর পর থেকে সাগরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার গভীর রাতে আনোয়ারা উপজেলার বটতলী মোহছেন আউলিয়া মাজারসংলগ্ন এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সাগরের হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি