শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দি পৌরসভা মেয়র পদে ৭ জনের মনোনয়ন পত্র বৈধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৫

জাকির হোসেন হাজারী , দাউদকান্দিঃ
দাউদকান্দি পৌর সভায় নির্বাচনে বাছাইয়ের প্রথম দিনে শনিবার মেয়র পদে ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা দেন। মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামীলীগের সদস্য নাঈম ইউছুফ সেইন, বিএনপি থেকে মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কেএম আই খলিল, জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী ভিপি অহিদুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন(চরমনাই) মনোনীত মাওলানা জালাল আহমেদ আওয়ামীলীগের বিদৌহী প্রার্থী বর্তমান মেয়র ভিপি আবদুস ছাত্তার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান, বিএনপির বিদ্রোহী প্রার্থী নুরুল আলম সরকার।
দাউদকান্দি পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জমাদানকারী ৯জন প্রার্থীর মনোনয়ন পত্রও বৈধ ঘোষনা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি