বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বাধীনতার ৪৪ বছরে ১৭৮ দেশ সহায়তা পাচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৫

UAE-400x472

ডেস্ক রিপোর্ট :

স্বাধীনতার ৪৪ বছরে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ১৭৮ দেশের দাতব্য প্রতিষ্ঠান সহায়তা পাচ্ছে। সরকারি ও বেসরকারীভাবে এ সহায়তা দেওয়া হচ্ছে। আমিরাত আন্তর্জাতিক সহায়তা হিসেবে ১৭৩ বিলিয়ন দিনার দিয়েছে।

১৯৭১-২০১৫ এ ৪৪ বছরের মধ্যে এটি আমিরাতের অর্জন। দেশটির ৪৪তম জাতীয় দিবস উপলক্ষে বিশেষ প্রতিবেদনে প্রকাশ করেছে  মিনিস্ট্রি অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন ও ডেভলপমেন্ট (মিকাড)।

মিকাডের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ১২৯ বিলিয়ন দিনার সহায়তা দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের দাতব্য প্রতিষ্ঠানকে। এই সহায়তার মধ্যে ৭৪ শতাংশ সরকারিভাবে দেওয়া হয়েছে। আবুধাবি ডেভলপমেন্ট ফান্ড ৩০.৫ বিলিয়ন দিনার , আমিরাত রেড ক্রিসেন্ট ৫.৭ বিলিয়ন দিনার, খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ফাউ-েশন ২.৯ বিলিয়ন দিনার সহায়তা দিয়েছে।

২০১৩ ও ২০১৪ সালে আমিরাত দাতব্য সহায়তার দিক দিয়ে সবচেয়ে সম্মানজনক অবস্থানে রয়েছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগকালীন সময়ে আমিরাত ত্রাণ ও অর্থ দিয়ে সহায়তা করে থাকে। তাতে লাখো লাখো মানুষ উপকৃত হয়। আমিরাত সহায়তায় আন্তর্জাতিকভাবে রুল মডেলে পরিণত হয়েছে।

আমিরাতের সহায়তার সিংহভাগই ব্যয় করা হয় এশিয়া মহাদেশে। এ মহাদেশে ত্রাণ তহবিলের পরিমাণ ৭৯.৪ বিলিয়ন দিনার। আর ৭৫.৪ বিলিয়ন দিনার সহায়তা নিয়ে পরের সারিতে রয়েছে আফ্রিকা মহাদেশে। মূলত উন্নয়নমূলক প্রকল্পেই এটি ব্যয় করা হয়। এর মধ্যে বাসস্থান নির্মাণ অন্যতম। এছাড়া রাস্তা, সেতু, জ্বালানিসহ অন্যান্য খাতে এই অর্থ ব্যয় করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি