শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সেনা মোতায়েনের দাবি জানাবে বিএনপি, সরকার চায় না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৫

vot-3-400x266

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন পৌরসভা নির্বাচন সু¯¤ু হবে না এই আশঙ্কা বিএনপির। এই কারণে তারা নির্বাচন সু¯¤ু করার জন্য নির্বাচন কমিশনের কাছে সেনা মোতায়েন করার দাবি জানানোর কথা ভাবছে। বিষয়টি নিয়ে বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ইতিবাচকভাবে ভাবছেন। তারা নির্বাচনের শেষ সময় পর্যন্ত মাঠে থেকে জয় পেতে চান। এজন্য নির্বাচন নিয়ে তাদের নানা আশঙ্কা থাকলেও শেষ চেষ্টা হিসেবে সেনাবাহিনীর সহায়তা চাওয়ার কথা বিবেচনায় রেখেছেন। নির্বাচনের দিন আরও ঘনিয়ে আসলে এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিবেন ও কমিশনকে জানাবেন।

এদিকে সরকারের নীতিনির্ধারক এক মন্ত্রী বলেন, বিএনপি সেনা মোতায়েন চাইলেও সরকার সেনা মোতায়েন চাইবে না ও চাইছেও না। সরকার মনে করে স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই। বিএনপি চাইবে আর কমিশন দিয়ে দিবে বিষয়টি এমন নয়।

এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা বাহিনী থাকে নির্বাচন কমিশনের অধীনে। সেটা হওয়ার কারণে নির্বাচন কমিশন এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে। সেনাবাহিনী নামাবে কি নামাবে না সেটা সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। এই ব্যাপারে আমি এখন কিছু বলতে চাই না।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, এখনও পর্যন্ত  নির্বাচনের পরিবেশ ও অন্যান্য সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় সকল নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় ও পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা এখনও নেই। বিএনপি চাইলেও ওই ধরনের কোনো সিদ্ধান্ত নাও হতে পারে। কারণ এর আগেও তারা সিটি নির্বাচনে চেয়েছিল তখন দেওয়া হয়নি। পৌরসভার বেলায়ও দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে বিএনপির তরফ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তাব এলে বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন আলোচনা করবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, পৌরসভা নির্বাচন সু¯¤ু হবে না বলে আমরা শঙ্কিত। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও অন্যান্য সূত্রে জানতে পারছি সরকার সব পৌরসভায় জয় নিয়ে নিবে সকাল দশটার মধ্যেই। এই ধরনের একটি নির্বাচন সরকার করলে ও এভাবে সরকার পৌরসভায় জয় পেলে সেটা ভালো না। তারা হয়তো এ নির্বাচনের মধ্যদিয়ে প্রমাণ করবে তাদের অধীনে আর কোনোদিন কোনো নির্বাচন সু¯¤ু ও নিরপেক্ষ হবে না। সেটা হলে দেশবাসী ও আন্তর্জাতিক মহলের কাছেও স্পষ্ট হয়ে যাবে  তারা সঠিকভাবে  সু¯¤ু নির্বাচন করতে সক্ষম নয়। তখন বিকল্প চিন্তা করতে হবে। তিনি বলেন, নির্বাচন সু¯¤ু হবে না এই আশঙ্কায় বিএনপি চেয়ারপারসন ও নির্বাচন পরিচালনার সঙ্গে দলের নেতারা চাইছেন সরকার জয়ের জন্য যত কৌশলই করুক না কেন শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে। সু¯¤ু র্নির্বাচন হলে বিএনপি জয় পাবে এটা নিশ্চিত। এই কারণে সু¯¤ু নির্বাচন যাতে হয় সেটা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করার বিষয়টি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হতে পারে। এখনও সময় আছে বলে এই ব্যাপারে এখনই কিছু বলা হচ্ছে না। আর পরে এটা জানানো হতে পারে।

সূত্র জানায়, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে, সেটা হলে নির্বাচন কমিশনের তরফ থেকে সশস্ত্র বাহিনীকে যে ধরনের আভাস দেওয়া হয় ও জানানো হয় তা এখনও দেয়া হয়নি। বিশ্বস্ত সূত্র জানায়, নির্বাচনে সেনা মোতায়েন করা হবে এমন কোনো কিছু এখনও জানি না। এমন কোনো বিষয়ও সেনাবাহিনীর কোনো স্তরে জানানো হয়নি কমিশন থেকে। এই কারণে কোনো প্রস্তুতিও নেই।

সূত্র জানায়, বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা শীতকালীন প্রশিক্ষণে রয়েছে। তা চলবে জানুয়ারি পর্যন্ত। এ সময়ে তারা প্রশিক্ষণে ব্যস্ত থাকার পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের কুজকাওয়াজের জন্য ব্যস্ত সময় পার করছে সশস্ত্র বাহিনীর সদস্যদের একাংশ। একটি সূত্র জানায়, সরকার চাইলে সেনাবাহিনী নামবে। যেহেতু এটি একটি সরকারি বাহিনী। তাই যখন সরকার যেখানে সহায়তার জন্য প্রয়োজন, সেখানে সহায়তা চাওয়া হলে সেনাবাহিনী মাঠে নামবে।

এদিকে সেনা মোতায়েনের ব্যাপারে জানতে চাইলে, আইন মন্ত্রী ও সংসদে নির্বাচন কমিশনসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার কোনো পরিকল্পনা নেই। বিএনপি যদি সেনাবাহিনী মোতায়েন চায় সেটা তারা নির্বাচন কমিশনকে জানাতে পারে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন বিষয়টি বিবেচনা করবে। তবে আমরা সেনা মোতায়েন চাইছি না। এই কারণে কমিশন আমাদের কাছে জানতে চাইলে আমরা স্পষ্টই জানিয়ে দেব আমরা পৌর নির্বাচনে সেনা মোতায়েন চাই না। আমি এটাও বলতে পারি নির্বাচনে বিএনপি চাইলেও সেনা মোতায়েন হবে না। তারপরও দেখা যাক কি হয়।

বিএনপি বলছে নির্বাচন সু¯¤ু হবে না। নির্বাচনের দিন বলতে পারে নির্বাচন সু¯¤ু হচ্ছে না এই অভিযোগ এনে নির্বাচন বর্জন করতে পারে, সেটা হলে সরকার কি করবে এই ব্যাপারে আইনমন্ত্রী বলেন, বিএনপি যদি নির্বাচন বর্জন করে সেটা তাদের সমস্যা। তারা নির্বাচনী মাঠ ছেড়ে গেলে যাবে এটা নিয়ে আমরা কোনো কিছু ভাবছি না। তারা নির্বাচন বর্জন করলে করবে। সরকার কি করবে। সেটাতো তাদের ব্যাপার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি